২০১৮-র সিওল শান্তি পুরস্কার জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই পুরস্কার পাওয়ার ফলে বিশ্বের দরবারে ভারতীয় শিল্পপতিদের এবং ভারতীয়দের মর্যাদা অনেকটাই বৃদ্ধি পেল। আমরা সকলেই জানি যে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মর্যাদা দিয়ে থাকেন, তা সে স্বচ্ছ ভারত মিশনই হোক বা দুর্নীতি দমনের বিষয় হোক, অথবা অন্যান্য সামাজিক বিষয়কে তুলে ধরা প্রসঙ্গ হোক, সবেতেই তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।