“সারা দিনে ১৮ ঘন্টা কাজ করলেও, যখন শ্রী মোদী কারোকে সময় দেন, তা কিন্তু নেহাত কম সময় নয়, তিনি আপনার প্রতিটি কথা শোনেন। কথা বলার সময়, অন্য কোনো কাজ তিনি করেন না। অন্যান্য ব্যস্ত মানুষের মতো মোবাইলের দিকে তাকিয়ে থাকেন না। তিনি যদি আপনাকে পাঁচ মিনিট সময়ও দেন, তার প্রতিটি সেকেন্ড তিনি নিজের জন্য নয়, আপনার জন্য ব্যয় করবেন।”