আপনি যদি আনাময় ব্যবস্থা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এক ডলার খরচ করেন, তাহলে সেটা আপনাকে চতূর্গুন ফেরত দেবে, কারণ পরিচ্ছন্নতা শরীরকে সুস্থ্য রাখতে সাহায্য করে, একাধিকবার ডাক্তারের কাছে যেতে হবে না বা ওষুধ কেনার জন্য টাকা খরচ করতে হবে না। প্রধানমন্ত্রী স্বাস্থ্য এবং স্যানিটেশন-এর জন্য অনেক সময় ব্যয় করেছেন এবং মানুষ এর সুফল দেখতে পাচ্ছেন। তাঁরা এটা নিজের দেশের জন্য করতে চেয়েছেন, মহাত্মা গান্ধীর জন্য করতে চেয়েছেন এবং এটা করে তাঁরা গর্ববোধ করেন।