ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন
আমরা এটা করে দেখিয়েছি। আমরা 'সব চুক্তির জননী' উপহার দিয়েছি। আমরা ২ বিলিয়ন মানুষের এক বিশাল বাজার তৈরি করছি। এটি দুটি বিশাল অর্থনীতির গল্প – বিশ্বের দ্বিতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতি। দুটি বৃহৎ শক্তি, যারা সত্যিকারের পারস্পরিক লাভজনক উপায়ে অংশীদারিত্ব বেছে নিয়েছে। এটি একটি শক্তিশালী বার্তা যে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহযোগিতাই হলো সর্বোত্তম সমাধান।