ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা
আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচন করছি – বাণিজ্য, নিরাপত্তা এবং জনমানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। আমি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, কিন্তু আমি একজন ভারতের ওভারসিজ সিটিজেন বা প্রবাসী ভারতীয় নাগরিকও। তাই, আপনারা বুঝতেই পারছেন, আমার কাছে এর একটি বিশেষ অর্থ রয়েছে। আমি গোয়ায় আমার শিকড় বা আদি উৎস নিয়ে অত্যন্ত গর্বিত, যেখানে আমার বাবার পরিবার বসবাস করত। ইউরোপ এবং ভারতের মধ্যে এই সংযোগটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়।