ইএনজিআইই সংস্থার ভারতে নিযুক্ত আধিকারিক ম্যালকম রিগলে
“সহজে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন অনুযায়ী, ক্রমতালিকায় ভারতের অগ্রগতির বিষয়টি নিঃসন্দেহে এক ইতিবাচক ঘটনা। আমি মনে করি ভারতে বর্তমানে যে কর্মকাণ্ড চলছে, তার প্রকৃত প্রশংসার দাবিদার শ্রী মোদী। অতীতে ফাস্ট-ট্র্যাক প্রকল্পগুলি রূপায়িত ও চালু হতে বছরের পর বছর লেগে যেত। কিন্তু এখন একটি ফাস্ট-ট্র্যাক প্রকল্পের বরাত কয়েক মাসের মধ্যেই কার্যকর হচ্ছে এবং দু’বছরের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজও শেষ হচ্ছে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সময়ের এই ফারাক সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। এভাবেই এগিয়ে যাওয়া উচিৎ।”