আমার প্রিয় বন্ধু নরেন্দ্র, আপনার আজকের সফরে আমি গভীরভাবে অভিভূত। যেহেতু আমাকে কূটনৈতিক হতে হবে, তাই আমি এটাকে র্যাঙ্ক করব না, তাতে আমি সমস্যায় পড়ব। তবে আপনার এই সফর আমাকে যতটা আবেগাপ্লুত করেছে, ততটা আগে কখনো হয়নি। আপনি ইজরায়েলের বড় বন্ধু। ভারত ও ইজরায়েলের মৈত্রীর একজন উৎসাহী সমর্থক এবং আন্তর্জাতিক মঞ্চের একজন মহান নেতা।