“প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মন্ত্রিসভা কেন্দ্রীয় স্তরে দুর্নীতি কমাতে কঠোর পরিশ্রম করেছে। আমি খুব কম সময়েই কেন্দ্রীয় সরকারি পর্যায়ে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের কথা শুনেছি ... আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী এক মজবুত এবং আর্থিক প্রগতিশীল মানসিকতা নিয়ে সরকারের নেতৃত্ব দিয়েছেন ... ভারতের অগ্রগতিতে আন্তরিকভাবে আগ্রহী মোদীর মতো প্রভাবশালী জাতীয় স্তরের এক নেতার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিৎ। বিগত পাঁচ বছরের কথা স্মরণ করলে আমি এমন একজন নেতাকে দেখতে পাই যিনি জাতির প্রতি নিষ্ঠাবান, নিয়ম-শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আর্থিক অগ্রগতির প্রতি দৃষ্টি নিবদ্ধ। এগুলি সবই ভালো দিক। এরকম এক সরকারের ক্ষমতায় থাকা সার্বিকভাবে কল্যাণজনক।”