ইমামির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হর্ষবর্ধন আগরওয়াল
এই বাজেটটি প্র্যাক্টিক্যাল, যেখানে পরিকাঠামো, ম্যানুফ্যাকচারিং এবং পরিষেবার ওপর ক্রমাগত ফোকাস করা হয়েছে। এটি কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং ভোগ-চালিত চাহিদার প্রতি সরকারের প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এমএসএমই এবং একটি শক্তিশালী ব্যাঙ্কিং সেক্টরের ওপর জোর দেওয়া ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে শক্তিশালী করবে। বিশেষত, স্বাস্থ্যসেবা এবং আয়ুষ ইকোসিস্টেমের ওপর পুনরায় গুরুত্ব প্রদান প্রিভেন্টিভ এবং ওয়েলনেস-চালিত সমাধানের প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা এফএমসিজি এবং স্বাস্থ্যসেবা খাতের জন্য ভালো সুযোগ তৈরি করবে।