বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আমাদের দেশের মানুষরা ভারতীয় বলে গর্ব অনুভব করেন। নরেন্দ্র মোদীর নেতৃত্ব তাঁদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। সমগ্র বিশ্ব এখন এক বিশেষ সমীহের দৃষ্টিতে তাঁদের দিকে তাকিয়ে রয়েছে। বিশ্ববাসীর চোখে ভারতীয়রা এখন দারিদ্র্য নিপীড়িত সাপুড়েদের দেশের মানুষ নন। বরং, তাঁরা এখন ডিজিটাল বিশ্বের অগ্রণী নেতা হিসেবে চতুর্থ শিল্প বিপ্লব সম্ভব করে তোলার পথে।