এম এস স্বামীনাথন, কৃষি বিজ্ঞানী
মোদী সরকার বেশ কয়েকটি কৃষি কমিশনের সুপারিশ রূপায়ণ করেছে। এর মধ্যে রয়েছে, উন্নত বীজের ব্যবস্থা, সয়েল হেল্‌থ কার্ড প্রভৃতি। এছাড়াও, উন্নত কৃষি বিমা ব্যবস্থা, সেচসেবিত এলাকার পরিমাণ বৃদ্ধি, কৃষকদের কল্যাণের উদ্যোগ নেওয়া প্রভৃতি বিষয়ে অনেকগুলি কমিশনের সুপারিশ এই সরকার রূপায়ণের উদ্যোগ নিয়েছে। গ্রামীণ মহিলারা কৃষিকাজে ৫০ শতাংশ অবদান রাখেন। কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ক্ষেত্রের মাধ্যমে তাঁদের বিপণন সংক্রান্ত দক্ষতা তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।