ওয়াই সি দেবেশ্বর
আপনার বলিষ্ঠদৃষ্টিভঙ্গি, স্বচ্ছ চিন্তাভাবনা ও কর্মপ্রচেষ্টা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এর মাধ্যমেই আপনি সুনির্দিষ্ট উদ্দেশ্য ও আবেগ নিয়ে প্রশাসন ও পরিচালনের কাজে নিযুক্ত রয়েছেন। আপনার দূরদৃষ্টি তথা অন্তর্দৃষ্টি দেশের অনেক কঠিন চ্যালেঞ্জেরও সমাধানের পথ বাতলে দিতে পেরেছে। আপনার অফুরন্ত উৎসাহ, অদম্য মানসিক শক্তি, ব্যক্তিগত সততা, অঙ্গীকার ও সাহস দেশকে নেতৃত্ব দিয়েছে যা আমাদের পক্ষে এক বিরাট প্রেরণার উৎস। যে বহুমুখী ও উদ্দেশ্যসাধক উদ্যোগ ও কর্মসূচি নিয়ে আপনি এগিয়ে চলেছেন, তা ভারতীয় শিল্পোদ্যোগে আশার আলো জাগিয়ে তুলেছে। কোটি কোটি মানুষের কল্যাণের লক্ষ্যে ভারতীয় অর্থনীতির দ্রুত রূপান্তর প্রচেষ্টায় তা আশার সঞ্চার করেছে।