বিকশিত ভারতের জন্য অন্তর্বর্তীকালীন বাজেটের বিষয়ে আজকের ঘোষণাগুলি ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গঠনের জন্য সরকারের অটল প্রতিশ্রুতি তুলে ধরে। গত দশকে ভৌত, ডিজিটাল এবং সামাজিক পরিকাঠামোর সমস্ত ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তা আমাদের বহুমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতিফলন ঘটিয়েছে, যা অনায়াসে আগ্রাসী মূলধন ব্যয়ের সঙ্গে পরিকাঠামো নির্মাণের দিকে মনোনিবেশ করে।