কানোয়াল সিবাল
“নরেন্দ্র মোদী তাঁর পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের মতো না হয়ে এমন একজন ব্যক্তিত্ব যাঁর ভারতে ও ভারতের মানুষের প্রয়োজন ও চাহিদা বিষয়ে প্রকৃত তৃণমূল স্তরের ধারণা রয়েছে। তাঁর ব্যক্তিগত প্রেক্ষাপট, যুবক বয়সে সারা দেশ জুড়ে তাঁর সফর, তাঁর রাজনৈতিক উত্থান কোনো ঐতিহ্য নয়, কাজের ভিত্তিতেই। ভারতের অন্যতম গতিশীল এক রাজ্যের রাজনৈতিক প্রধান হিসাবে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তা তাঁকে প্রয়োজনীয় মেধাগত, রাজনৈতিক এবং প্রশাসনিক ভিত্তি দিয়েছে আমাদের এই বিশাল এবং জটিল দেশের নেতৃত্ব দিতে। যে বিরাট সংখ্যায় জাতীয় অভিযানের তিনি সূচনা করেছেন, তাঁর অসাধারণ বক্তৃতা দিয়ে তা তাঁর গভীর অভিজ্ঞতার ফসল।”