“আপনার (প্রধানমন্ত্রী মোদীর) প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে যে স্বপ্ন ও দৃষ্টিভঙ্গী রয়েছে তা শিল্পোদ্যোগের এর নতুন ধারা উন্মুক্ত করেছে, যার ফলে সূচনা হয়েছে স্টার্ট-আপ বিপ্লবের এবং যার ফলে অর্থনৈতিক বৃদ্ধি উৎসাহিত হয়েছে। ডিজিটাল সাক্ষরতার জন্য আপনার স্বপ্ন অর্থনৈতিক মূল স্রোতের যাদের যুক্ত হতে দেওয়া হয় না এবং উপেক্ষা করা হয়, তাদের সক্ষম করে তোলা। আপনি লক্ষ লক্ষ মহিলাকে মর্যাদা দিয়েছেন। তাদের ক্ষমতায়নের উদ্যোগ নিয়েছেন এবং এরাই আমাদের সমাজকে রূপান্তরিত করে চলেছে। পরিচ্ছন্ন এবং সবুজ ভারতের লক্ষ্যে আপনার অভিযান আমাদের দেশের সুষম ভবিষ্যত নিশ্চিত করবে। বিশ্বব্যাপি আপনার রাষ্ট্রনায়কোচিত উদ্যোগের সুবাদে ভারত আজ বিশ্বের দেশগুলির মধ্যে ঋজুভাবে দাঁড়িয়ে আছে।”