এইচডিএফসি’র ভাইস চেয়ারম্যান ও সিইও কেকি মিস্ত্রি
বহু বছর ধরেই কিছু কিছু কর ব্যবস্থার সঙ্গে আমরা অভ্যস্থ হয়ে উঠেছি। তার ফলে, আমরা তার সঙ্গে মানিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী। কিন্তু একই সঙ্গে নতুন যদি কিছু ঘটতে যায়, তা হলে আমরা নার্ভাস হয়ে পড়ি। কিন্তু দীর্ঘ মেয়াদের কথা যদি আমরা চিন্তা করি, তা হলে বলতে হয় – এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই সুফল দিতে চলেছে। দীর্ঘমেয়াদী ব্যবস্থায় সমগ্র দেশের মধ্যে একদিকে যেমন তা এক অভিন্ন পদ্ধতি গড়ে তুলবে, অন্যদিকে তেমনই সৃষ্টি হবে এক সাধারণ কর ব্যবস্থার। কর ফাঁকি দেওয়ার প্রবণতা যেমন হ্রাস পাবে, অন্যদিকে তেমনই নানা ধরণের ফাঁকফোকরও বন্ধ করা যাবে, যা কিনা দেশের পক্ষে খুবই প্রয়োজন।