গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর
“প্রধানমন্ত্রী মোদী ভারতকে নিজের পায়ে দাঁড় করাতে চান। তিনি আত্ম নির্ভরতায় বিশ্বাস করেন। তিনি কোনো বাধ্যবাধ্যকতার জন্য কোনো কাজ করেন না মোদীজী খুব দ্রুত শিক্ষা নেন এবং উদ্বাবনী দৃষ্টিভঙ্গী আত্মীকরন করেন। তিনি ভারতের সঙ্গে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উজ্জ্বল্য যোগ করেছেন। তাঁর জেদ এবং দৃষ্টিভঙ্গি একজন মিশনারীর মতো। অভিজ্ঞ প্রশাসক হিসাবে তিনি আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং বিশ্বের কাছে ভারতের স্হান উচ্চে তুলে ধরেছেন। তাঁর মধ্যে একই সঙ্গে দরিদ্র এবং কর্পোরেট নেতাদের মানসিকতা বোঝার অদ্ভুত ক্ষমতা রয়েছে।”