গৌতম থাপার
আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আমি অনেক কিছুই জেনেছি। সমস্ত কিছু সর্বদাই থাকে তাঁর নখদর্পণে। বহুদিনের কথাও তিনি স্মরণ করতে পারেন পুঙ্খানুপুঙ্খভাবে। সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দ্রুততার সঙ্গে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজের সুফল তিনি পৌঁছে দেন সংশ্লিষ্ট সকলের কাছে। প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত তিনি উৎসাহ যুগিয়ে যান। দেশের অতীত সম্পর্কেও তাঁর ধারণা রয়েছে যথেষ্ট এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারেন। ভবিষ্যৎ সম্পর্কে তাঁর সঙ্গে আমার যে কথা হয়েছে তাতে সর্বদাই তাঁর এই পরিচয়ই আমি পেয়েছি। আসলে এটা হল এমনই একটা বিষয় যা আপনারা এখন এবং পরেও অনুভব ও উপলব্ধি করতে পারবেন।