জগদীশ ভগবতী
নরেন্দ্র ভাই প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে আমার প্রায়শই সাক্ষাৎকার ঘটেছে। ‘সুপ্রশাসন বা পরিচালন’ সম্পর্কে তাঁর মতামত জানার সুযোগ আমার হয়েছিল। তাঁর কাছ থেকে আমি যে সপ্রতিভ উত্তর লাভ করেছিলাম তাই এখানে উদ্ধৃত করতে পারি। তিনি বলেছিলেন, কোন গ্রামে তিনি যদি একটি বাস স্টপ গড়ে তুলতে চান তাহলে তাঁর প্রয়োজন হবে শুধু সিমেন্টের। কিন্তু বাসকে কিন্তু সময়সূচি মেনেই আসা-যাওয়া করতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যেহেতু বহু দরিদ্র গ্রামবাসী এই বাস ব্যবহার করবেন, সেই কারণে তিনি চান যে বাসের কন্ডাক্টদেরও তাঁদের প্রতি যথেষ্ট নম্র ও শ্রদ্ধাশীল হতে হবে। সুদীর্ঘকাল ধরে দুন স্কুল কিংবা অক্সফোর্ডের প্রাক্তনীরা ভারতকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই ধরনের চিন্তাভাবনা তাঁদের মধ্যে আদৌ কাজ করে কিনা সন্দেহ।