জন চেম্বার্স, একজিকিউটিভ চেয়ারম্যান, সিসকো
যখন আমি প্রধানমন্ত্রী মোদীর কথা উল্লেখ করি, তখন আমি এমন একজন মানুষের কথা বলি যিনি তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করতে সক্ষম এবং তার ফলাফলের বিষয়টিকেও অগ্রাধিকারের ভিত্তিতেই চিন্তাভাবনা করেন। কাজের ভার তিনি তুলে দেন তাঁদের ওপরই, যাঁদের মধ্যে রয়েছে দায়বদ্ধতা। আর এইভাবেই এক সুনির্দিষ্ট লক্ষ্যের পথে সুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন বিভিন্ন গোষ্ঠীকে মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে ‘মেক ইন ইন্ডিয়া’র মাধ্যমে পরিবর্তনকে সম্ভব করে তুলতে। আমি আগেও বলেছি যে এক প্রদর্শিত পথ ধীরে ধীরে অনুসরণ করার পরিবর্তে ভারতেরউত্থান ঘটতেচলেছে উদ্ভাবন প্রচেষ্টায়এক বিশ্ব নেতৃত্বের ভূমিকায়। একজন নেতা হিসেবে তাঁর ক্ষমতা রয়েছে প্রায় ১৩০ কোটি মানুষের দেশে বিভিন্ন বিষয় সম্পর্কে দৃষ্টি দেওয়ার। তাঁর রয়েছে এমন এক দৃষ্টিভঙ্গি যা অন্তর্ভুক্তি এবং ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগাতে পারে। এই বিশেষ দেশটির সঙ্গে সহযোগিতার সম্পর্কে যুক্ত থাকার জন্য আমরা সকলেই গর্বিত।