জারিন দারুওয়ালা, সিইও, ভারত ও দক্ষিণ এশিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক
২০২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট নীতিগত ধারাবাহিকতার ইঙ্গিত প্রদান করে এবং পূর্ববর্তী সরকারের কেন্দ্রীয় নীতি, ফিস্কাল কনসোলিডেশনের উপর ফোকাস ধরে রেখেছে। আর্থিক বিচক্ষণতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিকাঠামো মূলধনী ব্যয় (ক্যাপেক্স) এবং কর ব্যবস্থার সরলীকরণ-এই বিষয়গুলিতে সরকারের মূল ফোকাস।