তাঁর সিদ্ধান্তের বলিষ্ঠতায় আমি মুগ্ধ। কর ফাঁকি, দুর্নীতি এবং কালো টাকার মোকাবিলায় তিনি যে বদ্ধপরিকর, তা থেকেই এর পরিচয় পাওয়া যায়। অর্থনীতির আধুনিকীকরণেও তা হল এক বিশেষ পদক্ষেপ যা রূপান্তরের মধ্য দিয়ে ডিজিটাল অর্থনীতি সম্ভব করে তুলতে চায়। এই ঘটনাবলীগুলির ওপর আমাদের সাগ্রহ দৃষ্টি রয়েছে। শিল্পোদ্যোগীদের জন্য ভারতীয় অর্থনীতিতে রয়েছে প্রচুর সম্ভাবনা। দেশের অর্থনৈতিক বিকাশকে সম্ভব করে তুলতে সরকারের রয়েছে এক দৃঢ় সঙ্কল্প।