আপনি যদি এর দিকে নজর দেন তাহলে বুঝবেন আজকের ঘোষনাগুলির সবই সরকারের উদ্যোগের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চাকরির বিষয়টি স্কিল ইন্ডিয়া কর্মসূচীর সঙ্গে এবং স্টার্ট-আপ প্যাকেজ স্টার্ট-আপ ইন্ডিয়া কর্মসূচীর সঙ্গে সুন্দরভাবে জুড়ে আছে। আমরা খুব আগ্রহের সঙ্গে ভারতীয় বাজারের খোঁজ রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করছেন- তাঁর কর্মসূচী- গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করি। যেভাবে সারা দেশ জুড়ে শিল্পোদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগ হতে চলেছে তা বিষ্ময়কর। এটা পরিষ্কার বোঝা যায় যে স্টার্ট-আপ এর পরিবেশ দিন দিন আরো উন্নত ও বৃদ্ধি পাচ্ছে। আপনাদের ওলা এবং ফ্লিপকার্ট-এর মতো কোম্পানী রয়েছে, যাদের কাজ তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে।