বিশ্ব অর্থনীতি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর, কিন্তু এই ক্ষেত্রটিতে দ্বিতীয় চালিকাশক্তি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতের। প্রধান প্রধান সংস্কার কর্মসূচির সূচনার মধ্য দিয়ে এবং বিরোধীদের যাবতীয় বাধাবিপত্তির সক্রিয় মোকাবিলার মধ্য দিয়ে এই অধ্যায়ের ইতিমধ্যেই সূচনা করেছে মোদী সরকার।