ভারতকে নেতৃত্বদানের ক্ষেত্রে যে উৎসাহ ও গতিশীল ব্যক্তিত্বের স্বাক্ষর আপনি রেখেছেন তা অনেকের কাছেই নতুন নতুন সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করেছে। পরিকাঠামো ক্ষেত্রে আপনার বিনিয়োগ আপনার “ডিজিটাল ইন্ডিয়া”র স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসতে পেরেছে এবং ইন্টারনেট সংযোগের দিক থেকে ভারত হয়ে উঠেছে দ্বিতীয় বৃহত্তম এক ভৌগোলিক অবস্থান। আপনার নীতিগত উদ্যোগ জনসাধারণের ক্ষমতায়নের পাশাপাশি ভারতীয় জনগণের অফুরন্ত মেধা ও প্রতিভার স্ফূরণও ঘটিয়েছে। বিশ্বের কাছে তাঁরা হয়ে উঠেছেন এক বিশেষ দৃষ্টান্তস্বরূপ।