স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্নকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন নরেন্দ্র মোদী। জাতীয় স্বাস্থ্য নিশ্চিতকরণ কর্মসূচি রূপায়ণের কাজ বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে তা সম্ভব হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে দারিদ্রসীমার নিচে বসবাসকারী রোগীরা যাতে ১ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কর্মসূচির সুযোগ গ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই আপনার এই পদক্ষেপ। এই কর্মসূচিকে স্বীকার করে নিয়েছে দেশের হাসপাতালগুলিও।