“আমি বরাবর-ই তাঁর (নরেন্দ্র মোদীর) প্রশংসা করতাম। এমনকি আগেও করতাম। সম্প্রতি আমার প্রশংসা বহুগুন বৃদ্ধি পেয়েছে। আমি তাঁকে দূরদৃষ্টি সম্পন্ন এক মানুষ ও কাজের মানুষের এক অভিনব সংমিশ্রন বলে মনে করি। আমাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মতো প্রধানমন্ত্রী পাওয়া ভারতের পক্ষে এক আর্শীবাদ স্বরূপ। গত দু’বছরে প্রধানমন্ত্রী খুব সঠিকভাবেই গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তনের উপর জোর দিয়েছেন যা ভারতের ২২৫ কোটি মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলবে।”