যদি আমি ভারতীয় হয়ে জন্মাতাম, তাহলে আমি তাঁকেই (নরেন্দ্র মোদীকে) ভোট দিতাম। ... কোন কোন কাজ করা দরকার সে সম্পর্কে প্রধানমন্ত্রী যথেষ্ট সোচ্চার ও সুস্পষ্ট। সত্যিই অভিভূত আমি। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য আমি শুনেছি। তাঁর বক্তব্যে সংকীর্ণ কোনও রাজনীতির গন্ধমাত্র নেই, নিজের ইগো তৈরির পেছনে অযথা তিনি সময় নষ্ট করেন না। প্রকৃত অর্থেই তিনি একজন কাজের মানুষ।