“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার প্রথম সরাসরি যোগাযোগ হয়েছিল যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাট পর্যটনের বিজ্ঞাপন প্রচারক সংস্হা হিসাবে ‘ও অ্যান্ড এম’ কে নির্বাচন করা হয়েছিল। তিনি গুজরাট বিষয়ে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে আমাকে অবহিত করেন। তিনি রাজ্যের ইতিহাস, সংস্কৃতি, গির পাহাড় বিষয়ে সাধুদের বিষয়ে, সিংহ এবং মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্হান বিষয়ে, আমাকে জানান। তিনি এমনভাবে কথা বলেছিলেন তাতে আমার মনে হয়েছিল যে তিনি যেন শত শত বছর ধরেই সেখানে বসবাস করেন... আমার কাছে তাঁর এই বক্তব্য শুধুমাত্র জ্ঞানের পরিচায়ক ছিল না। এটা ছিল বিচক্ষনতা এবং তাঁর রাজ্যের প্রতি তীব্র ভালোবাসার এক অভিজ্ঞতা।”