“পর্যটন বিষয়ে প্রচার কর্মসূচীর জন্য আমি প্রথম গির অরণ্যে শুটিং করতে গিয়েছিলাম। শুটিং-এর পর নরেন্দ্রভাই শ্রী বচ্চনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তারপর ফোনে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আমি ফোন হাতে নিয়ে গ্রাহকদের মতো সাধারণ প্রশ্ন আশা করেছিলাম যে ‘শুটিং কেমন হল?’, যখন তিনি বলেছিলেন ‘আমার লোকজন আপনাদের দেখাশোনা করছে তো?’, তখন আমি আমার কানকে বিশ্বাস করতে পারিনি। তারপর তিনি আরো বলেছিলেন ‘অমিতাভজী দেশের সম্পদ, আর আপনি আমাদের’। নেতৃত্বের শিক্ষায় এই কথাগুলি আমি জীবনে কোনোদিন ভুলবো না।”