মিঃ মোদী আমাদের চোখের সামনেই ভারতের আমূল রূপান্তর ঘটাতে পারবেন বলে আমরা মনে করি। অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূলকরণের লক্ষ্যে যে অবিচল দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তার তুলনা মেলা ভার। আমি মিঃ মোদীকে জানিয়েছি, দেশের রূপান্তর প্রচেষ্টায় আমরা তাঁকে ভারতের লি কোয়ান ইউ-এর ভূমিকাতেই দেখতে আগ্রহী।