ফিলিপ কোটলার, মার্কেটিং লেখক, পরামর্শদাতা এবং অধ্যাপক
‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি হল বিশ্বের দরবারে বাজার সৃষ্টির ক্ষেত্রে এক বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে আমি উচ্চ আশা ও ধারণা পোষণ করি। আমি জানি যে প্রায় প্রত্যেকেই তা করেন। তিনি হলেন এক ঝলক তাজা বাতাস। কিন্তু বহুজাতিক সংস্থাগুলিকে আমন্ত্রণ জানানো ছাড়াও আরও অনেক কিছুই করার রয়েছে মোদীর ... যেমন উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কাজ। কারও কারও ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে যে নিজের সম্পর্কে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। কিন্তু আমি জানি আসল সত্যটি। তা হল, এটাই তাঁর কাজের এক বিশেষ ধারা যার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু মূল্যবোধ।