ভারত এমন কিছু ভালো ভালো সংস্কারের কাজ সম্পূর্ণ করেছে, যার সূচনায় খুবই কঠিন ছিল। কিন্তু সময় যত এগিয়ে গেছে, তা যে সঠিক সেটা প্রমাণিত হয়েছে। আপনারা এমন একজন প্রধানমন্ত্রী লাভ করেছেন, যাঁর দৃষ্টিভঙ্গি পাশ্চাত্যের রাজনীতিবিদদের থেকেও আরও বেশি প্রসারিত। বিমুদ্রাকরণের মতো একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেও নির্বাচনগুলিতে সাড়া পেয়েছেন ইতিবাচক ভাবেই।