বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে আপনার সুদক্ষ পরিচালনায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের বিপুল জয়ের জন্য আপনাকে (প্রধানমন্ত্রী মোদী) আমার আন্তরিক অভিনন্দন জানাই। এই বিপুল জয় আপনার প্রতি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের স্পষ্ট প্রতিফলন।