বাবা রামদেব
মোদীজী এমনে একজন মানুষ, যিনি ভোটব্যাঙ্কের রাজনীতি করেন না। তিনি দেশ গঠনের কাজ করে চলেছেন। তিনি সর্বদাই দেশের অভ্যন্তরীন এবং সীমান্তের বাইরে থেকে নিরাপত্তার বিষয়টির উপর জোর দেন। দেশের জন্য উত্তম নীতি নির্ধারন এবং তা কাজে পরিণত করা তাঁর অগ্রাধিকার এর মধ্যে পড়ে। তিনি ভারতকে বিশ্বমঞ্চে এক নতুন পর্যায়ে নিয়ে গেছেন। এই কাজেই যেকোনো সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়-দায়িত্ব। মোদীজী ভারতের প্রতিনিধিত্ব করেন এবং সর্বদাই দেশের সমৃদ্ধ ঐতিহ্যের কথা বলেন। তিনি সর্বদাই গৌরবময় অতীতকে তুলে ধরেন এবং বর্তমানের জন্য ও দেশের উন্নত ভবিষ্যৎ-এর জন্য স্বপ্ন সবার সাথে ভাগ করে নেন।