আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলেছি, যার জন্য তিনি এবং আমি দুজনেই খুব আবেগপ্রবণ, সেটি হল 'স্বচ্ছতা'। আপনারা জানেন ভারতে স্বচ্ছ ভারত অভিযান রয়েছে। শ্রী মোদী বিশ্বব্যাপী স্বচ্ছতার ক্ষেত্রে এক নম্বর চেঞ্জ মেকার। একদম ঠিক! এক নম্বর; আর এই ক্ষেত্রে তার ধারে কাছে কেউ নেই। আমি একজন রাজনৈতিক ব্যক্তি নই, কিন্তু এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং এর সামাজিক প্রভাবের পরিপ্রেক্ষিতে, বিশ্বের কোনো প্রচেষ্টাই 'স্বচ্ছ ভারত কর্মসূচি'র মতো ব্যাপক নয়, যা বিশ্বের বৃহত্তম স্যানিটেশন পরিকাঠামো কর্মসূচি। আপনি জানেন যে ভারতে এই ইস্যুটির জন্য সামাজিক ও রাজনৈতিক ইচ্ছা তৈরিতে শ্রী মোদীর প্রভাব প্রচুর এবং তাঁর সামাজিক প্রভাব অনস্বীকার্য। গত ১৫-২০ বছরে আমি আপনার দেশে ভ্রমণ করার পর থেকে ভারতে যা ঘটতে দেখেছি তার মধ্যে এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।