“সহজে ব্যবসা-বাণিজ্য করার সঙ্গে যুক্ত সিদ্ধান্ত গ্রহণে আমি যে হারে কার্যকর উদ্যোগ গ্রহণের সাক্ষী থেকেছি, তা এক কথায় অপ্রত্যাশিত। আমি মনে করি না এমন আর কোন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ব্যবসা-বাণিজ্যের সূচকে ভারতের উত্থানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, তিনি যা চান এবং করেন তা যেন কোন পক্ষের স্বার্থবাহী না হয়ে স্বচ্ছ উপায়ে কার্যকর হয়। গুজরাটেও আমি একই ধরণের অঙ্গীকার প্রত্যক্ষ করেছি এবং পূর্ণ আস্থা নিয়ে আমি একথা বলতে পারি যে দিল্লীতে বসেও প্রধানমন্ত্রীর সমস্ত নীতি প্রত্যেকের জন্য সমান উপযোগী।”