বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় বৃদ্ধি মধ্যবিত্তদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনেছে। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণসীমা ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা বৃদ্ধির করার ফলে কৃষকরা উপকৃত হবেন। এমএসএমই ঋণ গ্যারান্টি কভার ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা বৃদ্ধির ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। বাজেটে দরিদ্র, যুবক এবং কৃষকদের পক্ষে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রশংসনীয়। এমন একটি গঠনমূলক বাজেট উপস্থাপনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ জি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।