ইজরায়েলে আপনাকে স্বাগত জানাই বন্ধু। দীর্ঘদিন ধরেই আমরা রয়েছি আপনার প্রতীক্ষায়। আমরা ভারত’কে ভালোবাসি। আমার মনে পড়ে, রাষ্ট্রসঙ্ঘে আমাদের প্রথম সাক্ষাৎকারকালে আপনি বলেছিলেন যে, ভারত-ইজরায়েল সম্পর্কের ক্ষেত্রে আমাদের সীমা বা মাত্রা হ’ল গগন স্পর্শী। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এর সঙ্গে আমি এখন যোগ করব আরও একটি কথা, তা হল – মহাকাশ ক্ষেত্রেও ধাবমান আমাদের সহযোগিতার সম্পর্ক। আপনি একজন মহান বিশ্বনেতা। ভারত-ইজরায়েল সম্পর্কের ক্ষেত্রে আমরা একযোগে করতে পারি অনেক কিছুই, এমনকি অনেক অনেক ভালো কিছু।