“প্রধানমন্ত্রী মোদী, ভর্তুকি’র ডিজিটাইজেশন ও জলসম্পদের বৈদ্যুতীন নীলাম চালু করে, ঐতিহাসিকভাবে উৎকোচ অধ্যুসিত জায়গাগুলিতে স্বচ্ছতা এনেছেন। আমাদের উন্নয়ের জন্য যাদের দক্ষতা বিশেষ প্রয়োজন, সেই আমলাতন্ত্রকে আরো বেশি উত্তরদায়ী করে তোলা হচ্ছে। এইসব উদ্যোগ আমাদের মধ্যে জাতীয় গর্বের এক নতুন উন্মাদনা জাগরিত করেছে। এই উন্মাদনা, ২১ শতকের ভারতের জন্য বিশেষ জরুরী, তা প্রজন্মগত পরিবর্তনের প্রতিশ্রুতি জাগিয়েছে।”