ভারতীয় শিল্প মহাসঙ্ঘের সভাপতি রাকেশ ভারতী মিত্তল
“বিগত চার বছরে প্রতিটি বাণিজ্যিক বিষয়ে ‘মিশন মোড’ ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই ধরণের দৃষ্টিভঙ্গি গ্রহণের ফলে বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক পাওয়া গেছে। প্রধানমন্ত্রী মোদী কর্পোরেট জগতের একজন কর্মী হিসাবে কাজ করছেন। তিনি তাঁর দলকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে দেন। প্রাথমিকভাবে এই লক্ষ্যমাত্রা পূরণ কঠিন বলে মনে হলেও, তা অর্জন করা সম্ভব এটা তিনি প্রমান করে দেখিয়েছেন। এ ধরণের উদ্যোগ গ্রহণের ফলে প্রত্যেকে সমবেতভাবে কাজ করছেন এবং লক্ষ্য পূরণে যে বাধা-বিপত্তিগুলি আসছে তা দূর করা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, জিএসটি রূপায়ণের সময় আমরা কিছু ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তা অর্থ পরিষদ এবং সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে অবিলম্বে দূর হয়েছে। কর কাঠামো ব্যবস্থায় এ ধরণের সংস্কারের দরুণ কেবল ভারতীয় শিল্প সংস্থাগুলিই খুশি হয়নি, সেইসঙ্গে বিশ্বের অগ্রণী শিল্প সংস্থাগুলিও কর ব্যবস্থায় মৌলিক পরিবর্তনগুলি লক্ষ্য করেছে। এই সংস্থাগুলি ভারতীয় বাজারের সুযোগ-সুবিধা গ্রহণে বিপুল বিনিয়োগ করবে।”