যে কোনো বাজারের যে গতিপ্রকৃতি আমাদের মধ্যে আগ্রহ জাগায়, তা হোল, সেই বাজারের ব্যাপ্তির হিসাব। হ্যাঁ, অর্থনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভারতের অর্থনীতি এইমাত্র বৃদ্ধি পাচ্ছে। ভারত তার পরিকাঠামোকে আধুনিকীকরণের পথে এগোচ্ছে এবং সাধারণ তথা প্রযুক্তির ওপর এর প্রভাব পড়ে। তাই, কোনো ধরনের পরিমাপযোগ্য এবং বর্ধনশীল অর্থনীতি, যার মধ্যে আধুনিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ রয়েছে সেই অর্থনীতি ওরাকল-এর মতো কোম্পানীর কাছে আকর্ষনীয় বাজার হয়ে উঠতে পারে। তার সঙ্গে যদি শিক্ষিত দেশের বিষয়টি যুক্ত করা যা, যেখানে ভারতের মতো প্রতিভাবান কর্মী পাওয়া যায়, তাহলে তা আরও বেশি আকর্ষনীয় হয়ে উঠতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডিজিটাইজেশন নিয়ে যেরকম সুস্পষ্টভাবে এগোতে চাইছেন, তাতে এটা ক্লাউড কমপিউটিং-এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারে বলে আমরা মনে করি। আমরা এই সুযোগের দিকে তাকিয়ে আছি।