মুত্থাইয়া মুরলিথরন, ক্রিকেটার, শ্রীলঙ্কা
প্রধানমন্ত্রী মোদী যখন তাঁর ভাষণে আমার নাম উল্লেখ করেছিলেন, আমি তখন অবাক এবং চমৎকৃত হয়েছিলাম। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এক রাষ্ট্র। সেই দেশের প্রধানমন্ত্রী যখন তাঁর বক্তৃতায় আমার নাম উল্লেখ করেন সেটা আমার কাছে অত্যন্ত সম্মানজনক।তিনি আমার দেশ এবং আমার জনগোষ্ঠীর বিষয় নিয়েও কথা বলেছেন। এটা দারুণ বিষয়। শ্রীলঙ্কার কাছে ভারত হচ্ছে বড় ভাইয়ের মতো। আমরা ভারতের সঙ্গে এই ধরনের সম্পর্কই বজায় রাখি। আমরা ভারতের সহায়তা চাই এবং ভারতে আমাদের বিভিন্নভাবে সহায়তা করতে পারে। এটা আমাদের দেশের পক্ষে খুবই ভালো হয়। আমরা অন্য সকলের মতো প্রধানমন্ত্রী মোদীকে খুবই ভালোবাসি। তিনি ভারতের জনসাধারণের জন্য বহু ধরনের উদ্যোগ নিয়েছেন। তিনি এখনও পর্যন্ত বহু কাজ করেছেন এবং তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় মানুষ তাঁকে ভালোবাসেন।