“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের সক্রিয়তা তথা কর্মসম্পাদনের অদম্য মানসিকতা সকলের কাছেই অনুপ্রেরণাদায়ক। চার বছর আগে তিনি সহজে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তুলতে অভীষ্ট উদ্দেশ্য অর্জনে এক লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন। এখন এই লক্ষ্যমাত্রা অর্জনের খুব কাছাকাছি পৌঁছনো গেছে। জিএসটি, ঋণ পরিশোধে অক্ষমতা তথা দেউলিয়া বিধির মতো বেশ কিছু পরিবর্তনকামী সংস্কারের দরুণ ক্রমতালিকায় ভারতের উন্নয়নে প্রভাব পড়েছে। এখন আমি এই সংস্কারগুলির ওপর ভিত্তি করে এক ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করছি। আমি অত্যন্ত আশাবাদী যে, আমরা কেবল ছোটখাট পদক্ষেপই নয়, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কার্যকর পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের ধারা বজায় রাখার গতিও প্রত্যক্ষ করতে পারব।”