প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যসেবায় যথেষ্ট জোর দিয়েছেন সেটা শুধুমাত্র স্বাভাবিক অধিকারের দিক থেকে নয়, বরং একটা রাজনৈতিক দিক থেকেও যাতে তিনি ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। বহু বছর অবহেলিত থাকার পর ভারত সরকার শেষ পর্যন্ত দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ভবতে শুরু করেছে। এই বছর একটি নতুন উদ্যোগ আয়ুষ্মান ভারতের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি নতুন ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করেছেন। এই দুই প্রকল্পের মাধ্যমে সুস্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং খরচ ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।