আজ ১.৪৫ বিলিয়ন ভারতীয়র জন্য একটি উৎসবের দিন। আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় এবং প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রভাই মোদীজির ৭৫তম জন্মদিন। ভারতের সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে, রিলায়েন্স পরিবার এবং আম্বানি পরিবারের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদীজিকে আমার শুভেচ্ছা জানাই। ভারতের অমৃতকালে মোদীজির অমৃত মহোৎসব আসছে এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। স্বাধীন ভারতের ১০০ বছর পূর্ণ হওয়ার পরেও মোদীজি যেন ভারতের সেবা করে যান, এটাই আমার গভীর কামনা।