“যোগাযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এমন এক অসাধারন দক্ষতা রয়েছে যা একইসঙ্গে আমজনতা এবং উচ্চমার্গের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলিতে সফরের সময় যেভাবে তিনি হৃদয়ের যোগাযোগ গড়ে তুলেছেন তা নজিরবিহীন। একই সঙ্গে প্রধান প্রধান দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে তাঁর যোগাযোগ এবং কূটনৈতিক উদ্যোগ ও তাঁর সাফল্য এমনকি তাঁর কঠোর সমালোচকদের-ও অবাক করেছে এবং প্রভাবিত করেছে।”