লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ইউসুফ আলি
“নেতৃত্বদানের সুদক্ষতা এবং এক মজবুত আর্থিক বাতাবরণ গড়ে ওঠা সহ উদারীকরণের দরুণ বর্তমানে সমস্ত দেশ ভারতে বিনিয়োগের ব্যাপারে ভাবনাচিন্তা করছে। সমগ্র বিশ্ব এখন ভারতের দিকে নজর দিচ্ছে। ভারত শীঘ্রই বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক শক্তি হয়ে উঠবে ... এর আগে আড়াই কোটি থেকে তিন কোটি প্রবাসী ভারতীয়ের আমাদের এই মহান দেশে লগ্নির ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি ছিল। কিন্তু এখন অনেক উদারীকরণ হয়েছে এবং প্রবাসী ভারতীয়দের লগ্নিকে বর্তমানে দেশীয় বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণও বেড়েছে। বিদেশি বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের বিনিয়োগ একযোগে যৌথ উদ্যোগের ভিত্তিতে ভারতে লগ্নি করা এখন সহজ হয়েছে। সহজে ব্যবসা-বাণিজ্যের ক্রমতালিকায় ভারতের যে উত্থান ঘটেছে তাতে এই সিদ্ধান্তের বিরাট প্রভাব পড়েছে।”