প্রধানমন্ত্রী ভীষণভাবে চান, যাতে ভারত গোটা বিশ্বের কাছে একটা ইনভেস্টমেন্ট হাব হয়ে ওঠে। ভারতে বাণিজ্য-বিনিয়োগের পথ যাতে আরও মসৃণ হয়, তার জন্য প্রধানমন্ত্রী সবসময় কাজ করছেন। আমরা ভারতের উন্নয়নের কথা বলেছি, বিশেষ করে এমব্রয়ডারি শিল্পের কথা। খাদি ফ্যাব্রিককে কীভাবে বৈশ্বিক পর্যায়ে নিয়ে আসা যায় সে বিষয়েও আমরা আলোচনা করেছি। তিনি ভারতের হোম-গ্রোন হ্যান্ডিক্রাফটস-এর প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং উত্সাহী।