শ্যুটার এবং অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে
"আমি যখন পদক জিতেছিলাম, তখন প্রধানমন্ত্রী মোদী আমাকে ফোন করেছিলেন এবং তিনি প্রথমে আমার মাতৃভাষা মারাঠিতে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এতে খেলোয়াড়ের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। মনে হচ্ছে পুরো দেশ আমাদের সমর্থন করছে"। "অলিম্পিকে যাওয়ার আগে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি শেষ লাইনের একটিতে বসেছিলাম। আমি জানতাম না, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করেছিলেন। এবং প্যারিসে আমার পদক জয়ের পর যখন আমরা টেলিফোনে কথা বলি, তখন তাঁর মনে পড়ে যে আমি শেষ সারিতে বসেছিলাম। এটাই হল তাঁর অবজারভেশন স্কিল"।